Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে ডমিনেজ স্টিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৮, ১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে ডমিনেজ স্টিল

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

‎সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ৫১ শতাংশ।

‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন<<>>সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ২৫ শতাংশ।

‎তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ১৮ শতাংশ।

‎এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, সাইহাম কটন মিলস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, এম.এল. ডাইং লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়