ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৩৬ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৬ টাকা ৭০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা।
আরও পড়ুন<<>>এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
তৃতীয় স্থানে থাকা সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেডের দর বেড়েছে ২৮ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী মূল্য দাঁড়ায় ২৪ টাকা ৬০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, নিউ লাইন ক্লোদিংস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































