Apan Desh | আপন দেশ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ২৯ অক্টোবর ২০২৬

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ছবি: আপন দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৮১ পয়সা।

আরও পড়ুন<<>>ক্রাফটসম্যান ফুটওয়্যারের নগদ লভ্যাংশ ঘোষণা

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৬৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৮৯ পয়সা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়