Apan Desh | আপন দেশ

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৪৩, ৩০ জুলাই ২০২৬

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৬ পয়সা।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে দুই ঘণ্টায় ৪৮৫ কোটি টাকা লেনদেন 

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৯ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৪৯ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়