সূচকের গ্রাফিকস
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। রোববার (০৮ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬১ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে।
আরও পড়ুন<<>>বাংলাদেশ শিপিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’২ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০৬৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ২০০০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































