ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সে সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
রোববার ডিএসইতে ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৬ টি কোম্পানির, বিপরীতে ২৪০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































