সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৫ কোম্পানি। এর মধ্যে ১৯৮টির কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১১ নভেম্বর) সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে রানার অটো। যার শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৫৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, লাভেলো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, পারামাউন্ট টেক্সটাইল এবং ইসলামী ব্যাংক।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























