Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৭৯ টি কোম্পানির শেয়ারের দর। তবে কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> আলিফ গ্রুপের দুই কোম্পানি বিদেশিদের হাতে যাচ্ছে 

এদিন ডিএসইতে ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯ টি কোম্পানির, বিপরীতে ১৬৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়