সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৯ কোম্পানি। এর মধ্যে ৮৫টির কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৬ নভেম্বর) ওরিয়ন ফার্মার শেয়ারদর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে ফু-ওয়াং ফুড। যার শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসএস স্টিল।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং মিডল্যান্ড ব্যাংক।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























