Apan Desh | আপন দেশ

সোহানের প্রত্যাশা নিরাপদ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৬, ১১ নভেম্বর ২০২৬

সোহানের প্রত্যাশা নিরাপদ বাংলাদেশ

ফাইল ছবি

জনমনে আতঙ্ক তৈরি করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে কিছু দুর্বৃত্ত। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলে খেলা ক্রিকেটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে সোহান খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

জাতীয় দলে খেলা এ ক্রিকেটার বলেন, আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

আরও পড়ুন<<>>রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজারা

একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে মানুষের জীবনের নিরাপত্তাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সোহান। তার ভাষায়, আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহবান জানিয়ে তিনি আরও বলেন, কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

পোস্টের শেষাংশে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে সোহান বলেন, আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনও ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। তার প্রত্যাশা, নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়