ছবি : সংগৃহীত
৫০১ রানের ম্যাচে শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজের। ভারতের ২৪৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ৫ রানে ২ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরি ও শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নেয় তারা। ৪৫ বলে অপরাজিত ১০২ রান করেন হোপ, ৩৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন রাদারফোর্ড। চার উইকেটের এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ৫ উইকেটে ২৪৯ রান তোলে। যা হোপের সেঞ্চুরি ও শেরফান রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে ক্যারিবীয়রা। যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়।
এর আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বভাবতই দুই দল মিলিয়ে পুরুষ টি-টোয়েন্টির সর্বোচ্চ ৫১৭ রান করেছিল। এবার ক্যারিবীয়রা দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারতের বিপক্ষে জিতল। দুই দল মিলে করেছে ৫০১ রান। এ ম্যাচের আগে ভারতের বিপক্ষে ২২৩ রানের বেশি তাড়ায় কোনো দলের জয়ের নজির ছিল না।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা প্রথম ওভারে একটি ছক্কা ও পরের ওভারে দুটি চার মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি (১২ বলে ২০)। সঞ্জু স্যামসন ৬ ও ৪২ রানে জীবন পেয়ে খেলেছেন ৪১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস। তিনি ফিফটি পূর্ণ করেছেন স্রেফ ২১ বলে। তার সঙ্গে মিলে ইশান কিষাণ গড়েন ৪৩ বলে ৯৭ রানের জুটি। মাঝে পরপর ইশান (২২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৩) ও শিভাম দুবেকে (৭) ফিরিয়ে রোস্টন চেজ লাগাম টানার ইঙ্গিত দেন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
স্যামসনও পরের ওভারে ফিরে যান। দ্রুত তিনজনের বিদায়ের পর পঞ্চম উইকেটে ৩৩ বলে ৮৩ রানের বিস্ফোরক জুটিতে দলের স্কোর আড়াইশর কাছে নিয়ে যান অধিনায়ক আইয়ার ও তিলক ভার্মা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আইয়ার এবার ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করেছেন। তিলকও ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৪৪ রান। ফলে ৫ উইকেটে স্কোরবোর্ডে ভারত ২৪৯ রান জমা করে। রান বন্যার ম্যাচে ক্যারিবীয়দের পক্ষে চেজ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারে দুটি ও পাওয়ার প্লেতে মোট তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে হোপ ও রাদারফোর্ডের বিধ্বংসী দুটি ইনিংসে তাদের লক্ষ্য সহজ করে দেয়। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫৪ বলে ১২০ রান করেন। ৩৭ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৪ রানে রাদারফোর্ড ফিরলে ভাঙে সে জুটি। এরপর হোপ এবং রোমারিও শেফার্ড জুটিতে ২৬ বলে ৭৪ রান আসতেই ভারত ম্যাচ থেকে ছিটকে যায়।
৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০২ রানের টর্নেডো ইনিংসে হোপ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। শেষদিকে তাকে দারুণ সঙ্গ দেয়া শেফার্ড ১৩ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৩৪ রান। ভারতের পক্ষে মায়াঙ্ক যাদব সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































