Apan Desh | আপন দেশ

মেসির বিদায়ী ম্যাচ উপভোগ করতে চায় বেনিন

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৬, ৬ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ উপভোগ করতে চায় বেনিন

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের আকাশ থেকে ঝড়ে যাচ্ছে আরেকটি তারকা। যার ক্যারিয়ারে কোনো অপূর্ণতা নেই। ফুটবল দুহাত ভোরে দিয়েছে তাকে। বিশ্বকা থকে শুরু করে আঞ্চলিক এমনকি ক্লাব পর্যায়েও শিরোপা স্বপ্ন পুরণ হয়েছে তার। বলছি লিওনেল মেসির কথা। আর কয়েক ঘন্টা বাদে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন এ মহাতারকা। 

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন! বিশ্বসেরা এ তারকার শেষ ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনাও নেই দলটির। বরং মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগটাই উপভোগ করতে চান তারা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বুয়েনস আয়ার্সের রাস্তায় কেনাকাটা করতে দেখা গেছে বেনিনের বেশ কয়েকজন ফুটবলারকে। তাদের মধ্যে ছিলেন ডিফেন্ডার মোহামেদ তিজানিও। সন্তানদের জন্য কেনা আর্জেন্টিনা-থিমের একটি ইয়েরবা মাতে কাপ দেখিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম সিফাইভ-এনের প্রশ্নের মুখোমুখি হন এ সেন্টার-ব্যাক।

আরও পড়ুন<<>>বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

মেসি তার কাছে কী? এমন প্রশ্নের উত্তরে তিজানি বলেন, ‘সে বিশ্বের সেরা।’ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা বেনিন কীভাবে মেসিকে আটকাবে, জানতে চাইলে আরও খোলামেলা উত্তর দেন তিজানি,‘আমাদের মেসিকে মার্ক করার দরকার নেই। আমরা এ ম্যাচ উপভোগ করতে যাচ্ছি। মেসিকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমাদের শুধু এই ম্যাচটা উপভোগ করতে হবে, এটাই।

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও লুকাননি তিজানি। তিনি বলেন, আমি এভাবেই তার দিকে তাকাবো। মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে সে বিশ্বের সেরা।

তিজানির কথার সঙ্গে একমত বেনিনের দলীয় চিকিৎসকও। সাক্ষাৎকারের মাঝেই তিনি বলে ওঠেন, সে বিশ্বের সেরা! সে ফুটবলের ঈশ্বর!

উল্লেখ্য, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়