ছবি : সংগৃহীত
প্রথমবার এশিয়ান গেমস খেলতে নেমে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ নারী হকি দল। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাপানের কাওয়াসাকি সুকো স্টেডিয়ামে লাল সবুজ দলকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে চীনের মেয়েরা। শক্তিশালী দলটির কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
চীন প্রথম কোয়ার্টারেই ৪-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আরো ৩ গোল করে ৭-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় চীনের মেয়েরা।
তৃতীয় কোয়ার্টারে ৪ গোল করলে চীন বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যায়। শেষ কোয়ার্টারে আরো ২ গোল খেয়ে বাংলাদেশের মেয়েরা টার্ফ ছাড়ে ১৩-০ গোলে হারের অভিষেকে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সোমবার মালয়েশিয়ার বিপক্ষে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































