ছবি : আপন দেশ
কুমিল্লায় অপ্রতীম হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক আবেগঘন পোস্ট করেন। পোস্টে তিনি শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।
রুবেল লিখেছেন, প্রতিদিন শিশু নিখোঁজ, এখনো নিখোঁজ তবুও রাজনৈতিক অঙ্গনে যেন এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। কেউ লংমার্চ নিয়ে ব্যস্ত, কেউ দলীয় স্বার্থ নিয়ে। অথচ দেশের মানুষের আসল সমস্যা নিরাপত্তা, নিখোঁজ শিশু আর তাদের পরিবারের কান্না, সেটা নিয়ে কথা বলার লোক কই?
তিনি লেখেন, শিশুরা কোনো দলের ভোট ব্যাংক নয়, যে শিশুটি নিখোঁজ হয়েছে, তার পরিবারের কান্নার দায়িত্ব কে নেবে? আজব এক দেশে বসবাস করি।
আরও পড়ুন <<>> ব্যালন ডি’অর জয়ী ফুটবলার যেভাবে নির্বাচিত হয়
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































