ফাইল ছবি
প্রথমবার প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সি নজর কাড়েন জামাল ভূঁইয়া ও তারিক কাজী। তবে দেশের ফুটবলে জাগরণ ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে। ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলারের কল্যাণে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে দেশের ন্যুয়ে পরা ফুটবলে। তারপর আরও বেশ কয়েকজনের লাল সবুজ জার্সিতে অভিষেক হয়। এবার অপেক্ষায় এক জাপান প্রবাসী ফুটবলার।
বাংলাদেশি বংশোদ্ভুত জাপানি উইঙ্গার সুকি ইতোফুসা ঘরোয় ফুটবলে ফর্টিস এফসির হয়ে খেলবেন। তিন দিন ক্লাবের ভেন্যুতে অনুশীলন করে জাতীয় দলের ট্রায়ালে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামদের ক্যাম্পে যোগ দেয়ার আগেই অন্য প্রবাসী ফুটবলারদের পরখ করে দেখছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। প্রথম দফায় সুকিকে নিয়ে পাঁচ জনকে ডেকেছেন তিনি। তাদের পারফরম্যান্স দেখে আরও কয়েকজনকে সুযোগ দেয়ার পরিকল্পনা আছে কোচের।
গত ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দশম দিনে কিংস অ্যারেনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবাসীদের ট্রায়াল নিয়ে ডুলি বলেছেন, এ দলে তাদের (প্রবাসী ফুটবলার) অনেকেরই সুযোগ পাওয়ার সামর্থ্য আছে। তবে সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্সের ওপর। প্রত্যেক খেলোয়াড়ই জানে যে মূল বিষয়টা হলো পারফর্ম করা।
আরও পড়ুন<<>>মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরেও টাইগ্রেসদের হার
প্রবাসীদের মধ্যে প্রথম দফায় ট্রায়ালে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইংল্যান্ডের ইউসুফ আহমেদ, কানাডার ইয়াসার তাহমিদ, ইতালির দেবজিৎ সরকার ও জাপানের শুকি ইতোফুসা।
তাদের মধ্যে সবার আগে ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেমি-প্রো ক্লাব ওয়াশিংটন অ্যাথলেটিকে খেলা ৬ ফুট চার ইঞ্চির গোলকিপার সাইফ কেরাওয়ালা। পরশু যোগ দিয়েছেন রোমানিয়ার চতুর্থ স্তরের ক্লাব সোমেসুল ওদোরেউয়ের ডিফেন্ডার ইয়াসার তাহমিদ। রোববার যোগ দিয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব এফসি সার্নিসের উইঙ্গার দেবজিৎ সরকার। ইউসুফও দ্রুত যোগ দেবেন বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































