Apan Desh | আপন দেশ

পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪ 

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ২২ অক্টোবর ২০২৬

পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪ 

ছবি: আপন দেশ

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়নপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) ও মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)।

গ্রেফতারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন<<>>দেশের ইতিহাসে প্রথম বিশৃঙ্খলা ছাড়াই দুর্গোৎসব: শাহে আলম

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল সেখ ও জনি কাজীকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি বিদেশী রিভলবার, ১০ রাউন্ড গুলি, অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর ও সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথক অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়