Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা দেশে আসবে কি না সেটা সময় বলবে: তথ্য মন্ত্রী

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪১, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫৬, ২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা দেশে আসবে কি না সেটা সময় বলবে: তথ্য মন্ত্রী

ছবি: আপন দেশ

শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। 

আরও পড়ুন<<>>হাসপাতালে ভর্তি ড. আবদুল মঈন খান

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে। এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দিবে। তবে সেটা সময় বলে দিবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্বার করেছি। কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না। বাংলাদেশে আন্দন ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো।  

এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়