ছবি : সংগৃহীত
আসন্ন ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ টমাস ডুলির অধীনে ২৮ ফুটবলারকে নিয়ে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সবার শেষে যোগ দিয়েছেন গোলকিপার মিতুল মারমা। এবার দলে নতুন করে আসা বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদেরও পরখ করে দেখছেন বাংলাদেশের কোচ।
সে নতুনদের একজন সাইফ কেরাওয়ালা। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ দীর্ঘদেহী গোলরক্ষক কয়েক দিন ধরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।
২৯ বছর বয়সী সাইফের বাবা বাংলাদেশি, মা আমেরিকান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এ গোলরক্ষক এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে ঘাম ঝরাচ্ছেন। জাতীয় দলে জায়গা করে নিতে অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন<<>>বার্সেলোনায় আরেক ব্রাজিলিয়ান
নতুন সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। গোলকিপারদের সঙ্গে সাইফের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।
এদিকে নতুন ফুটবলারদের ট্রায়াল প্রসঙ্গে টমাস ডুলি স্পষ্ট করে জানিয়েছেন, পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার প্রধান মাপকাঠি।
বাংলাদেশের জার্মান কোচ বলেছেন, ট্রায়ালে যারা ভালো করবে, তাদের দলে নেয়া হবে। পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো এজেন্ট বা অন্য কে কী বললো, সেটি দেখার বিষয় নয়। সাইফ এসেছে। আরও কয়েকজনের আসার কথা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































