ছবি: আপন দেশ
চিত্রনায়িকা পরীমনি মানেই ভক্ত-অনুরাগীদের বাড়তি আগ্রহ ও আলোচনা। সন্তানদের ঘিরেই যেন পরীমনির পৃথিবী! তারকাখ্যাতির জৌলুশ নয়, বরং প্রিয় সন্তানদের সঙ্গে হাসি-আনন্দে কাটানো কিছু মুহূর্তেই বিশেষ হয়ে উঠল অভিনেত্রীর জন্মদিন।
ঘরোয়া আয়োজনে কেক কাটা, খুনসুটি আর ভালোবাসায় ভরা সময়; সব মিলিয়ে এবারের জন্মদিনে ফুটে উঠল পরীমনির জীবনের অন্যরকম এক অধ্যায়।
জমকালো আয়োজনের বাইরে সন্তানদের নিয়ে এই ঘরোয়া উদযাপনেই ধরা দিলেন তিনি এক মমতাময়ী মা হিসেবে।
শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলামেলা গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেক কাটার মুহূর্তে দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। চুমু ও আদরে মাকে ভরিয়ে দেয় তারা।
আরও পড়ুন <> সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে পথ চলেছেন পরীমনি। তবে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই তার জীবনের আনন্দ ও ভালো লাগার বড় অংশ আবর্তিত হচ্ছে।
সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপনের এই মুহূর্তগুলোতেও ফুটে উঠেছে মা-সন্তানের গভীর ভালোবাসা।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে একাধিকবার আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
তবে এবারের জন্মদিনের সূচনা হয়েছে একান্ত পারিবারিক আবহে, দুই সন্তানের ভালোবাসা আর স্নিগ্ধ মুহূর্তকে সঙ্গী করে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































