ছবি : সংগৃহীত
বিশ্বকাপে দাপুটে ছন্দ ধরে রেখেছে মরক্কো। শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।
শনিবার (০৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো।
বলের দখল ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখায় তারা। অন্যদিকে কানাডা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। ৫০তম মিনিটে আজেদ্দিন ওউনাহির দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি।
আরও পড়ুন <<>> ফ্রান্স শিবিরে ধাক্কা, চোটে পড়লেন তারকা ফুটবলার
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। তবে মরক্কোর রক্ষণভাগ এবং গোলরক্ষক ইয়াসিন বুনু দৃঢ়তায় সব আক্রমণ প্রতিহত করেন।
ম্যাচের ৮২তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ওউনাহি। এরপর ম্যাচের অতিরিক্ত শেষ মিনিটে আরও একটি গোল করে ৩-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে মরক্কো।
এ জয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আফ্রিকান প্রতিনিধিরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স বা প্যারাগুয়ে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































