Apan Desh | আপন দেশ

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৯, ৩০ জুন ২০২৬

আপডেট: ১১:১৫, ৩০ জুন ২০২৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

সোমবার (২৯ জুন) রাতে তিনি এ ঘোষণা দেন। এ ফলে মঙ্গলবার (৩০ জুন) দেশটিতে সাধারণ ছুটি থাকবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই স্মরণীয় জয় উদযাপনের সুযোগ করে দিতেই বিশেষ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। এরপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে। তাই এ সাফল্যকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন : ইনজুরি টাইমের গোলে শেষ ষোলোয় ব্রাজিল

সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সে আইনি ক্ষমতা ব্যবহার করেই এ বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement