ছবি : সংগৃহীত
ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে কঠিন পরীক্ষার মুখে সিআর সেভেনের দল। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় আছে দুই দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল দিয়ে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষ দিকে গোল হজম করে তারা। দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়োনে উইসা।
বুধবার (১৭ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামে পর্তুগাল।
বিশ্বকাপে উইসার গোল তৈরি করল ইতিহাসও। টুর্নামেন্টটির ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলটি করলেন তিনি। এর আগে একটি মৌসুম খেলে ১৪ গোল হজম করলেও কোনো গোল দিতে পারেনি।
আরও পড়ুন <<>> মেসির অবসর নিয়ে স্কালোনির বার্তা
প্রথমার্ধে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেস বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে। সে কর্নার থেকেই আসে ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলটি আসে এবং স্কোরলাইন দাঁড়ায় ১-১।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































