Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৬:৫১, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এ চাঞ্চল্যকর মামলার ঘটনায় একমাত্র আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার (১৬ জুন) মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রায় ঘোষণার মাধ্যমে মামলার বিচারকাজ শেষ হয়।

আরও পড়ুন <<>> বিদ্যালয়ে প্রেম নিবেদন করায় ৩ কিশোরকে থানায় সোপর্দ

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে নগরের বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদাম ঘরে চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

জবানবন্দির ভিত্তিতে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আজ এ রায় দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement