ছবি: আপন দেশ
জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা- প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত।
এ উপলক্ষে বুধবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা শহরের জেলা পরিবেশ ক্লাবের উদ্যোগে পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে গাইবান্ধা পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওজিউর রহমান র্যাফেল, সভাপতি গোলাম রব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন এবং পরিবেশ অধিদফতরের পরিদর্শক শের আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>বাগেরহাটে নিন্মমানের ইট-পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ
বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































