মোহাম্মদ মামুন ফারুক
পদোন্নতি পেয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মোহাম্মদ মামুন ফারুক।
বুধবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্বে মোহাম্মদ মামুন ফারুক হোলসেল ব্যাংকিং বিভাগের (ডব্লিউবিডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত এ বিভাগের প্রধানই ছিলেন।
আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতি করতে পারবেন না
২৬ বছরের বেশি অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ মামুন ফারুক কর্মজীবন শুরু করেন ১৯৯৯ সালে বেসরকারি আরেক ব্যাংক দ্যা সিটি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে। এরপর তিনি ২০১০ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যোগদান করেন।
এমটিবিতে তিনি শাখা ব্যাংকিং, ট্রেড অপারেশনস ও রিলেশনশিপ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিংয়ে তার ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































