Apan Desh | আপন দেশ

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১৩১

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৩, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৬:৪৭, ১৭ জুন ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১৩১

ছবি: আপন দেশ

ভালো শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ। অতি আগ্রাসী হতে গিয়ে অজিদের একের পর এক উইকেট উপহার দিয়েছে বাংলাদেশ। যার ফলে কমতে থাকে রানের গতি আর অন্যদিকে হাওয়া হতে থাকে থাকে ব্যাটারদের সংখ্যা। ফলাফল দাঁড়ায় ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩১ রান।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

এদিন ম্যাচের প্রথম ২ ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ। প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ তামিম, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে। ফেরার আগে তিনি করেন ৯ বলে ১০ রান। পরের ৬ ওভারে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম ওভারে ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ হাসান। এরপর নিজের টানা দুই ওভারে অধিনায়ক তাওহীদ হৃদয় ও সৌম্য সরকারকে তুলে নেন অ্যাডাম জাম্পা। ৭ম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়, আর ৯ম ওভারে ইনসাইড আউট শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য।

এরপর পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারীরাও উইকেটে থিতু হতে পারেননি। বাঁ-হাতি স্পিনার জোয়েল ডেভিসের বলে মিডউইকেট বাউন্ডারিতে কনোলিকে ক্যাচ দিয়েছেন ইমন। ফেরার আগে ১২ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করেছেন তিনি।

আর ম্যাট রেনশর বল জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন শামীম। ব্যাটে লেগে বলা জমা হয়েছে উইকেটকিপারের হাতে। ১২তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ১ রান করেছেন শামীম। ১১ থেকে ১৩, টানা তিন ওভারে উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুন <<>>নেতৃত্বে হৃদয়, ব্যাটিংয়ে বাংলাদেশ 

ইমন ও শামীমের পর সাকলায়েন। ডেভিসের বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন আজই প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামা এ বোলিং অলরাউন্ডার। তার আগে করেছেন ১ ছক্কায় ১০ বলে ১০ রান।

এরপর রিশাদ হোসেনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শেখ মেহেদী। তবে ছক্কা হাঁকাতে গিয়ে রিশাদ লং অফে আউট হয়ে গেলে তাদের জুটি বড় হয়নি। ফেরার আগে করেন ৩ রান। এরপর উইকেটে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলের রান একশ পূর্ণ করেন শরিফুল ইসলাম। তিনিও আটকে গেছেন আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে। এরপর ১৯তম ওভারের শেষ বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন মোস্তাফিজুর রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়