ছবি: আপন দেশ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলাদের হতাশ করেছিলেন পাকিস্তানের অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস। ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। রোববার (১০ মে) তৃতীয় দিন সকালেই ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নেন আজান। তবে শত রানের পর তাকে ফেরার তাসকিন আহমেদ। পরে উইকেট শিকারে যোগ দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মিরাজ।
এদিন ১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা আজান আজকের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছান। ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী পাকিস্তানি এ ব্যাটার। তবে তাকে আর আগাতে দেননি তাসকিন।
শর্ট লেন্থে অফ স্টাম্পের কিছুটা বাইরে ফেলা বলে ব্যাট চালিয়ে আজান স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত হাতে ধরা পড়লেন। দ্রুতগতিতে আসা বল প্রায় কাঁধ সমান উঁচু থেকে তালুবন্দী করেন বাংলাদেশ অধিনায়ক।
আরও পড়ুন<<>>বাংলাদেশের ইনিংস থামল ৪১৩ রানে
এরপর ব্যাটিং করতে নেমে থিতু হওয়ার আগেই তাসকিন আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মাত্র ৯ রান করে আউট হন তিনি। এরপর সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ রানের খাতা খোলার আগেই। ১৭ রানের মধ্যে দ্রুত ৩টি উইকেট হারালো সফরকারীরা।
তাসকিনের ফুল লেন্থের আউট সাইড অফ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচ তালুবন্দি করেন তিনি। ৪ বল খেলে নতুন ব্যাটার সৌদ শাকিলও ধরেছেন সাজঘরের পথ রানের খাতা না খুলেই। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার।
শান মাসুদের বিদায়ে ২২৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২২৭ রানে চতুর্থ উইকেটও হারালো পাকিস্তান শাকিল আউট হলে।
এ প্রতিবেদন লেখার সময় ৭০.৪ ওভারে ৫ উইকেটে ২৫১ রান করেছে পাকিস্তান। সালমান আগা ১২ এবং মোহাম্মদ রিজওয়ান ০৮ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক শান্ত’র ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ভর করে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন মুহাম্মদ আব্বাস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































