ছবি: সংগৃহীত
গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময়ে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।
উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান।
এ ছাড়া পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করেছে।
আরও পড়ুন : গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে চিঠি
সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































