Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে ভেসে গেল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ২৯ এপ্রিল ২০২৬

বৃষ্টিতে ভেসে গেল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে খেলা শুরুই করা যায়নি। নির্ধারিত সময় পেরিয়ে বিকেল সোয়া চারটার দিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে?

এ ফলাফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফলে শেষ ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা নিশ্চিত করবে স্বাগতিকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা দর্শকরা টাকা ফেরত পাবেন। এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (০২ মে)।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ