Apan Desh | আপন দেশ

টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০০, ২৭ এপ্রিল ২০২৬

টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ছবি সংগৃহীত

অবশেষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ব্যাট করতে নামবে কিউইরা। 

এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হওয়া পেসার রিপন মন্ডলকে একাদশে রাখা হয়েছে। তবে অপেক্ষায় থাকতে হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনকে। 

আরও পড়ুন<<>>আজ বাংলাদেশের টি-টোয়েন্টি ‘পরীক্ষা’

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ