Apan Desh | আপন দেশ

পাহাড়ের অস্থিরতায় বাতিল রাষ্ট্রপতির তিন জেলা সফর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৭, ২৮ অক্টোবর ২০২৬

পাহাড়ের অস্থিরতায় বাতিল রাষ্ট্রপতির তিন জেলা সফর

ছবি: আপন দেশ

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙামাটি এবং ৩০ অক্টোবর (শুক্রবার) বান্দরবান সফরের কথা ছিল রাষ্ট্রপতির।

সফরসূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক পাহাড়ি পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফরে যাচ্ছেন না রাষ্ট্রপতি।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

সফরসূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন ও একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল রাষ্ট্রপতির। 

এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে ২৯ অক্টোবর রাঙামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার।

ওই দিন বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপনের পর ৩০ অক্টোবর কেওক্রাডং পরিদর্শনের পরিকল্পনা ছিল রাষ্ট্রপতির।

তবে পাহাড়ের চলমান পরিস্থিতির কারণে তিন জেলার নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়