Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের

ইনজুরির শঙ্কা আবারও ভর করেছে এদের মিলিতাও-এর ওপর। গুরুতর চোটে পড়ায় অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হয়েছে, যা হলে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন এ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার জানিয়েছে, আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। পরবর্তী পরীক্ষায় তার বাম পায়ের বাইসেপস ফেমোরিসে চোট ধরা পড়ে।

বর্তমানে চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। অস্ত্রোপচার এড়ালে প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে ফেরা সম্ভব হলেও পুনরায় ইনজুরির ঝুঁকি থেকে যাবে। আর অস্ত্রোপচার করালে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে, এমনকি ২০২৬ সালের বিশ্বকাপ মিস করার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন <<>> ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের

চিকিৎসকদের মতে, অপারেশন করলে পুরোপুরি সুস্থ হতে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে পরবর্তী মৌসুমের শুরুতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে একই দলে ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে কিলিয়ান এমবাপ্পেকেও। বেটিসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন তিনি। প্রাথমিক পরীক্ষায় ওভারলোড ধরা পড়েছে, বিস্তারিত জানতে এমআরআই স্ক্যান করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়