ফাইল ছবি
চলছে গ্রহের সবচেয়ে বড় ফুটবল আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। উন্মাদনায় ভাসছে বিশ্ব। যার প্রভাব ছড়িয়ে পড়েছে খেলার মাঠ থেকে রাজনীতির মঞ্চে। সে উন্মাদনার ধারাবাহিকতায় গা ভাসালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন কোন দেশকে সমর্থন দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, চলমান বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থক।
তারেক রহমান বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক। তার এ মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টি ইংল্যান্ডের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন।
আরও পড়ুন <<>> মেড ইন বাংলাদেশে জার্সি গায়ে কেপ ভার্দের ইতিহাস
উল্লেখ্য, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন। ফলে তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা শুরু হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































