Apan Desh | আপন দেশ

ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ২৫ এপ্রিল ২০২৬

ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সিরিজের শুরুটা দারুণ হলেও শেষটা হলো হতাশার। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা সত্ত্বেও পরের দুই ম্যাচে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারতে হলো বাংলাদেশের নারী দলকে।

শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় সফরকারীরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি ১০৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। দুলানি করেন ৫৬ রান। পরে হারশিথা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে আরও ৭৮ রান যোগ করেন হাসিনি। ৯৫ রানে আউট হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যান তিনি। সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৪৪ রানে।

আরও পড়ুন <<>> সিরিজ নির্ধারণী ম্যাচে জ্যোতিদের সংগ্রহ ২১৩

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সোবহানা মোস্তারি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯০ বলে ৪০ রান করেন। তবে বড় জুটি গড়তে না পারায় সংগ্রহ বড় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সে ঘাটতিই সিরিজ নির্ধারণী ম্যাচে ভুগিয়েছে টাইগ্রেসদের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়