Apan Desh | আপন দেশ

নতুন রেকর্ড গড়ার পথে মেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জুন ২০২৬

নতুন রেকর্ড গড়ার পথে মেসি

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারে ষষ্ঠ বারের মতো ফুটবল বিশ্বকাপের মঞ্চে নামবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে রেকর্ড ভাঙার কারিগর নতুন রেকর্ড গড়তে এবার মাঠে নামছেন। দেশের হয়ে ২০০ ম্যাচ খেলার নজির গড়ার পথে এ সুপারস্টার।

বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

লিওনেল স্কালোনি বলেন, আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আমরা ঠিক জায়গায় রয়েছি। সকলে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলাফল নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে চাই। নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই।

তিনি বলেন, মেসি খেলার জন্য প্রস্তুত আছে। ও আমাদের দলে অপরিহার্য। বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বাকি সকলে তৈরি প্রথম ম্যাচের জন্য। ছোটখাট চোট সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠেছি।

আরও পড়ুন <<>> বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক

মেসির মাইলফলক স্পর্শ প্রসঙ্গে কোচ বলেছেন, শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন। গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করছে। সকলে ওকে মাঠে দেখতে চান। কারণ মেসির প্রভাব শুধু আর্জেন্টিনায় নয়, পুরো পৃথিবীতেই রয়েছে। মেসি সম্পর্কে খারাপ কিছু বলার মতো নেই। ও সব সময় দলের সঙ্গে থাকে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চোট থেকে ফেরা এমিলিয়ানো মার্তিনেস প্রসঙ্গে কোচ বলেছেন, সে একদম ঠিক আছে। আমার মনে হয় ও খেলবে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ম্যাচে যে কোনও পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সে সব সামলানোর জন্য তৈরি। গত কয়েক বছর ধরে আমরা যে ফুটবলটা খেলছি, সেটাই চালিয়ে যেতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়