ছবি: আপন দেশ
ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে টমেটো ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টমেটো ফেলে বিক্ষোভ করে টমেটো ব্যবসায়ীরা।
এসময় বক্তব্য রাখেন, টমেটো ব্যবসায়ী শাহিনুর রহমান, রিজু প্রমাণিক, রাজু আহম্মেদ, আবুল খায়ের, রাসেল আহম্মেদ, বাদশা, রফিজুল, ইন্জিনিয়ার, জাহেদুল, লতিফুল, চান মোল্লাসহ অনেকেই।
তারা বলেন, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো কিনেছেন। এসব টমেটো এখনও বাজার জাতের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন<<>>আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
এ অবস্থায় ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং দাম হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
বক্তারা বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের এমনিতেই লাভ কমে গেছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ার কারণে টমেটো চাষে ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে। দেশীয় টমেটো কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দেশীয় টমেটো বাজারে থাকায় অবস্থায় ভারতীয় এলসি টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ব্যবসায়ীরা।
বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবর পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































