Apan Desh | আপন দেশ

কোহলির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫১, ৫ এপ্রিল ২০২৬

কোহলির নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। রোববার (০৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ওপেন করতে নেমে ১৮ বলে ২৮ রান করেন তিনি। এ ইনিংস খেলেই গড়েন অনন্য এক কীর্তি।

বিরাট কোহলি এখন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক। দলটির বিপক্ষে ৩৬ ম্যাচে তার মোট রান ১১৭৪—যা আইপিএলের ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এ রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। তিনি কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে ৩৬ ম্যাচে করেছিলেন ১১৬১ রান।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তোলে ২৫০ রানের বিশাল সংগ্রহ। দলের হয়ে ঝড়ো ব্যাটিং করেন টিম ডেভিড। মাত্র ২৫ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় করেন ৭০ রান।

আরও পড়ুন <<>> বিসিবির তদন্ত কমিটিকে পাত্তা দিল না আসিফ মাহমুদ

এছাড়া দেবদত্ত পাড্ডিকাল ২৯ বলে ৫০, ফিল সল্ট ৩০ বলে ৪৬ এবং অধিনায়ক রজত পাতিধর ১৯ বলে ৪৮ রান করেন। ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহ গড়ে ম্যাচে দারুণ অবস্থানে বেঙ্গালুরু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়