লখনৌর বিপক্ষে সহজ জয় বেঙ্গালুরুর
আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসদের অনায়াসে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনৌর দেয়া ১৪৭ রানের সহজ লক্ষ্য তাড়া করে বেঙ্গালুরু ১৫ দশমিক ১ ওভারেই ৫ উইকেটে ১৪৯ রান তুলে নেয়। প্রথমে ব্যাট করে লখনৌ বড় সংগ্রহ গড়তে পারেনি। অধিনায়ক রিশভ পন্ত ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। পরে আবার ব্যাট করতে নামলেও স্বাভাবিকভাবে খেলতে পারেননি। পুরো ইনিংসে নিয়মিত উইকেট হারিয়ে লখনৌ থামে ১৪৬ রানে।
১০:৩৫ এএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার