Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ হকিতে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ৪ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপ হকিতে বাংলাদেশের বড় জয়

ছবি : বাংলাদেশ হকি ফেডারেশন

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি থেকে আগেই ছিটকে গেছে লাল সবুজের হকি দল। তবে স্থান নির্ধারণী ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (০৪ নভেম্বর) ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ১৩-০ গোলের জয় পায় তারা। আমিরুল ৫, রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন। 

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বাংলাদেশ-ওমান ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতা। যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ একচেটিয়া খেলেছে। ওমান কোনো লড়াই করতে পারেনি। এতে সামিন-আমিরুলদের কোয়ালিটির পাশাপাশি ডাচ কোচ আইকম্যানের দক্ষতাও প্রমাণ দেয়।

প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বিরতিতে।

আরও পড়ুন<<>>সালাউদ্দিনকে ছাড়ছে না বিসিবি, থাকছেন আশরাফুলও

মো. আবদুল্লাহ ৩৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন। আমিরুল পরের মিনিটে করেন তার চতুর্থ গোল। ওবায়দুল হাসান জয় ৪০তম মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন। 

আট গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের গোলক্ষুধা এতটুকুন কমেনি। শেষ কোয়ার্টারে আরও ৫ গোল হয়। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। আমিরুল বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর। স্থান নির্ধারণী পর্যায়ে অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থান নির্ধারণীর পরবর্তী দুই ম্যাচ জিতলে বাংলাদেশ যুব বিশ্বকাপে ২৪ দলের মধ্যে ১৭ হয়ে শেষ করতে পারবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ