Apan Desh | আপন দেশ

হামজাকে দেখেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত সামিতের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ৩ মে ২০২৫

হামজাকে দেখেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত সামিতের

ফাইল ছবি

ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড থেকে কাজী তারিক বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাচ্ছেন অনেক দিন আগে থেকেই। মাস দুই আগে সে তালিকায় নাম লিখেছেন ইংল্যান্ডের হামজা দেওয়ান চৌধুরী। আর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ তারকাকে দেখে লাল সবুজ জার্সিতে খেলার অনুপ্রেরনা পেয়েছেন কানাডার সামিত সোম।

ইতোমধ্যে কানাডায় বাংলাদেশি কনস্যুলেটে পাসপোর্টের আবেদন করেছেন কানাডা জাতীয় দলে খেলা এ ফুটবলার। শুক্রবার (০২ মে) সামিত বাংলাদেশের কানাডার টরেন্টো কনস্যুলেট অফিসে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে  আলোচনায় উঠে এসেছে সামিতের বাংলাদেশের হয়ে খেলার নেপথ্য কারণ, নিজের লক্ষ্য ও সমর্থকদের প্রতিক্রিয়া প্রসঙ্গ। 

বাংলাদেশের হয়ে খেলার পথে কিছুটা এগিয়ে যাওয়া সামিত সোম প্রতিক্রিয়া জানালেন এভাবে, এক্সাইটিং। এখানে এসে সবকিছু বাস্তব হয়ে যাচ্ছে। আশা করি ভালোভাবে পাসপোর্টের কাজ এবং ফিফার অনুমোদন পেয়ে যাব। তারপর খেলতে পারব বাংলাদেশের জন্য।

বাংলাদেশের হয়ে খেলার নেপথ্য কারণ জানিয়ে সামিত বলেন, কিছু জিনিস দেখেছি যে, বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরীও এখন তাদের হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন যেতে পারব না! সে অনেক বড় খেলোয়াড়। এ ছাড়া বাংলাদেশ দলে থাকা (প্রবাস ছেড়ে আসা) ফুটবলার তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, সায়েদ ওদেরকে আগে থেকে জানি। সে কারণে আমারও (খেলার) আগ্রহ ছিল। সবসময় অপেক্ষা করছিলাম, ভেবেছি যে ঠিক সময়ে খেলব।

১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ ম্যাচে খেলা নিয়ে আশাবাদী এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার, আশা করি, সবকিছু ঠিকঠাক হলে (খেলতে পারব)। এর আগে বাংলাদেশে এলেও এবার তার পরিচয় এবং আগমনটা ‘অন্যরকম ও উত্তেজনাপূর্ণ’ হবে বলে মনে করেন সামিত। এ ছাড়া সামাজিক মাধ্যমে ইতোমধ্যে এই ফুটবলারকে নিয়ে রোমাঞ্চিত দেশের ফুটবল ভক্তরা। এ প্রসঙ্গে সামিত বলেন, খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি। আমি খুশি। যারা বার্তা ও শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে মাঠে ভালো করার লক্ষ্য সামিতের।

উল্লেখ্য, ইতোমধ্যে সামিতের খেলার জন্য কানাডা ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে। এবার তারা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের