Apan Desh | আপন দেশ

ওমরাহ পালনে সৌদিতে সাকিব 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১২ নভেম্বর ২০২৪

ওমরাহ পালনে সৌদিতে সাকিব 

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন ক্রিকেটার সাকি আল হাসান। গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হত্যা মামলায় অভিযুক্ত সাকিব। এর জেরে বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে। সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিলো এ অলরাউন্ডারকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির ফেসবুক লাইভে দেখা যায়, জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় এ ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সাবেক এ অধিনায়ক। আন্দোলনের মুখে সে ইচ্ছা পূরণ হয়নি তার। 

উল্লেখ্য, সম্প্রতি সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement