Apan Desh | আপন দেশ

ঈদের দিন কালবৈশাখীর আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ১৯ মার্চ ২০২৬

ঈদের দিন কালবৈশাখীর আভাস

ছবি : আপন দেশ

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে। সেদিন রাজধানীসহ সারা দেশে কালবৈশাখী হতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পলাশ জানান, ঈদুল ফিতরের শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে দুইবার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি জানান, ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বিশ্লেষণ কর জানান, এই ধরনের কালবৈশাখীর ক্ষেত্রে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে বেলা ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে।

আরও পড়ুন : চট্টগ্রামে বিপণিকেন্দ্রে আগুন, নিহত ২

পলাশ জানান, বৃহস্পতিবারের পূর্বাভাসে নিদিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের ওপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী অতিক্রম করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়