Apan Desh | আপন দেশ

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৯:২২, ১৯ মার্চ ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার

দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শনিবার (২১ মার্চ)।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। 

গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ হচ্ছে সেখানে। সে হিসেবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। 

তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা দেখা সাপেক্ষে একই দিনও ঈদ উদযাপিত হয়ে থাকতে পারে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement