ফাইল ছবি
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রাসুল (সা.) বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম (রোজা) আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শ’বানের গণনা ত্রিশ পুরা করবে। (অর্থাৎ, শাবান মাসের ৩০ দিন পূর্ণ করবে) (সহিহ বুখারি, হাদিস: ১৯০৯)
এ ক্ষেত্রে নতুন চাঁদ দেখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ ও বরকতের দোয়াও পড়তেন। তালহা ইবন উবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে নিচের দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ
বাংলা: আল্লাহুম্মা আহ্লিলহু আলাইনা বিল-ইয়্যুমনি ওয়াল-ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লা-হু।
অর্থ: হে আল্লাহ! আমাদের ওপর এ চাঁদ উদিত করো বরকত ও ঈমানের সঙ্গে, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ। (মেশকাত, হাদিস: ২৪২৮; সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪৫১)
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































