Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৯ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে তার কৃত্রিম অক্সিজেন সহায়তা খুলে নেয়া হয়েছে এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। এমনকি তিনি চোখ মেলে তাকিয়ে চারপাশ পর্যবেক্ষণ করেছেন। যা তার সুস্থ হয়ে ওঠার পথে একটি বড় ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

এর আগে গত ১২ মার্চ ইফতারের সময় পানি পানের সময় আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন এ প্রবীণ রাজনীতিবিদ। তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটিস্ক্যান রিপোর্টে মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে, জরুরি ভিত্তিতে ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন : ঈদের দিন কালবৈশাখীর আভাস

এরপর ২ দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ও উন্নত চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ