ছবি : আপন দেশ
দাম কমানোর প্রায় ৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে একদিনে ২ বার কমানো হয় স্বর্ণের দাম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়, নতুন নির্ধারিত দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































