Apan Desh | আপন দেশ

বাংলাদেশের ম্যাচে চ্যালেঞ্জ বেশি : স্যান্টনার

ক্রীড়া ডেস্ক 

প্রকাশিত: ১০:৫২, ১২ অক্টোবর ২০২৩

বাংলাদেশের ম্যাচে চ্যালেঞ্জ বেশি : স্যান্টনার

এই মুহূর্তে বিশ্বকাপে সবার ওপরে নিউজিল্যান্ড। ব্যাটিং-বোলিং সব মিলিয়েই সেরা ফর্মে রয়েছে কিউইরা। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর রানের পাহাড়ে নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে। ডাচদের বিপক্ষে বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিচেল স্যান্টনার।

তারপরও পুরোপুরি তৃপ্ত নন তিনি। বরং আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেই নাকি ভালো বোলিং হয়েছিল তার। এবং পরের ম্যাচে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন তিনি। ‘এই বিশ্বকাপেই চেন্নাইয়ে স্পিনারদের সাফল্য দেখেছি আমরা। সেদিন ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলেছিল। আমাদের পরের ম্যাচ সেই চেন্নাইয়ে এবং প্রতিপক্ষ বাংলাদেশ। এবং আমরা সবাই জানি, বাংলাদেশিরা স্পিনের বিপক্ষে কতটা ভালো খেলে। সুতরাং ওই ম্যাচে চ্যালেঞ্জটা বেশি।’

আরও পড়ুন <> পাঁচ উপায়ে ভালো থাকবে আপনার চোখ

শুক্রবার চেন্নাইয়ে এবারের আসরে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। স্যান্টনারের মতে রাতের শিশির স্পিন বোলারদের খানিকটা সমস্যায় ফেলতে পারে। ‘এই বিশ্বকাপেই কিছু ম্যাচে অপ্রত্যাশিত কিছু দেখেছি আমরা। সুতরাং পরের ম্যাচ নিয়ে আমাদের সতর্ক থাকতে হচ্ছে। দিনের ইনিংসগুলোতে স্পিন হচ্ছে বেশি। রাতের দিকে শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

ভারতের স্পিনিং ট্র্যাকে যে আক্রমণাত্মক বোলিং করতে হয়, সেই কৌশলের কথা অকপটে বলে দিয়েছেন স্যান্টনার। ‘আমরা নিউজিল্যান্ডে যে ধরনের পিচে খেলে থাকি, সেটা ভারতে এসে আশা করতে পারি না। এখানে বোলারকে শটস খেলার জন্য আমন্ত্রণ জানাতে হবে এবং তাদের ভুলের অপেক্ষায় থাকতে হবে। সে কারণেই আমি লম্বা সময় ধরে স্লিপ ফিল্ডার রেখে বোলিং করে যাচ্ছি।’ 

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েক মৌসুম খেলেছেন স্যান্টনার। তাই চেন্নাইয়ের মাঠ তার অন্য অনেকের চেয়েই বেশি চেনা। সেখানে কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে, কী কৌশল নেয়া যেতে পারে, সেটাও জানা। সেই সঙ্গে বাংলাদেশি ব্যাটারদের সম্পর্কেও স্বচ্ছ ধারণা আছে তার। তাই ম্যাচটি যে নেদারল্যান্ডস কিংবা ইংল্যান্ডের মতো সহজ হবে না, সেটা বুঝতে পারছেন কিউই স্পিনার।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়