Apan Desh | আপন দেশ

অশ্লীল বাক্য বিনিময় কুরআন হাদিস বিরোধী

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১১:০৬, ৫ জুলাই ২০২৬

অশ্লীল বাক্য বিনিময় কুরআন হাদিস বিরোধী

ছবি সংগৃহীত

ইসলামি শরিয়তে গালিগালাজ, অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। পবিত্র কোরআন ও হাদিসে একে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ গালিগালজ, মন্দ কথা ও অশ্লীল কথা বলার সময় সীমা লংঘন হয়। কুরআন হাদিস বিরোধী বাক্য-বিনিময় হয়।

এক জন অন্য জনের দোষ বর্ণনা করে, বাবা-মা তুলে খারাপ কথা বলে। এমনকি পরস্পরে মারাত্মক কলহে জড়িয়ে পড়ে। অশালীন কথাবার্তার ফলে মানুষের মনে জেদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ফলশ্রতিতে রক্তপাত হহয়।

মন্দ ও খারাপ কথার দ্বারা সমাজের পারস্পরিক সম্প্রীতির সুন্দর ও মধুর বন্ধন তিক্ত হয়, অহংবোধের সৃষ্টি হয়, নম্রতা-ভদ্রতার সীমা লংঘিত হয়।

আল্লাহ তাআলা কুরআনে কারিমে মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। (সুরা বাক্বারা : আয়াত ৮৩) অর্থাৎ মানুষের সঙ্গে কথা-বার্তায় খারাপ বা মন্দ কথা বল না। সুন্দর ও উত্তম কথার দ্বারা বাক্য বিনিময় কর। 

এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো মুমিনকে গালি দেয়া ফাসেকি এবং তার সঙ্গে ঝগড়া বা লড়াই করা কুফরি। (বুখারি)

মন্দ ও খারাপ কথার দ্বারা মানুষের চারিত্রিক অবক্ষয় হয়। বন্ধু-বান্ধব একত্রে বসে আড্ডায়, দোকান-পাটের আড্ডায়, হাসি ও ঠাট্টার ছলে অশ্লীল কথা-বার্তায় মেতে ওঠে। অথচ অশ্লীল কথা-বার্তায় মানুষ মারাত্মক অন্যায় ও গোনাহের কাজে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন<<>>শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায়

অশ্লীল কথা-বার্তা কোনো অবস্থাতেই বৈধ নয়। আর কোনো ঈমানদারের পক্ষে অন্যায় কাজ করাতো দূরের কথা অশ্লীল কথা বলা বা কারো প্রতি গালিগালাজ করা, বিদ্রুপ বা হাসি ঠাট্টা করা সম্ভব নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রকৃত ঈমানদার ব্যক্তি কারো প্রতি অভিশাপ ও লানত করে না এবং সে কোনো অশালীন এবং অশ্লীল কথাও বলে না। (তিরমিজি)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ। বিশ্বনবির জীবনে কখনো এ সব খারাপ গুণের সমাবেশ ঘটেনি। তিনি ছিলেন উদার ও উন্নত চরিত্রের অধিকারী। উম্মতের মুহাম্মাদির চরিত্র হবে তাঁর আদর্শ ও চারিত্রিক গুণাবলীর অধিকারী।

বিশ্বনবির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত জুলুম-নির্যাতনের সম্মুখীন হওয়া সত্ত্বেও কাউকে কখনো মন্দ কথা বলেননি, অভিশাপ দেননি।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গালিগালাজকারী, অশালীনভাষী এবং অভিশাপকারী ছিলেন না। আমাদের কারো প্রতি নারাজ হলে তিনি কেবল এটুকু বলতেন যে, তার কি হলো! তার কপাল ধূলিময় হোক। (বুখারি)

শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, তুমি রূঢ় (কঠিন ও কর্কশ) ব্যবহার এবং অশালীন আচরণ বা কথাবার্তা ছেড়ে দিবে। (বুখারি)

মুসলিম উম্মাহর উচিত হলো- ইচ্ছায়, অনিচ্ছায়, জেদের বশবতী হয়ে, হাসি-ঠাট্টার ছলে বা অন্য যে কোনো কারণেই হোক অশ্লীল ও মন্দ কথা না বলা। এ প্রসঙ্গে বিশ্বনবির ছোট্ট একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট। আর তা হলো প্রকৃত মুসলমান সে ব্যক্তি, যার কথা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। (বুখারি) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জবান দ্বারা কোনো মানুষকে অন্যায়, মন্দ ও অশ্লীল ভাষায় কথা বলা থেকে বিরত রাখুন। কথাবার্তায় সংযমী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল