Apan Desh | আপন দেশ

দেবী দুর্গার বিসর্জনে ভক্তের চোখে জল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ২১ অক্টোবর ২০২৬

দেবী দুর্গার বিসর্জনে ভক্তের চোখে জল

ছবি : আপন দেশ

সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসবের শেষ লগ্ন চলছে। চোখের জলে বিদায় যাচ্ছেন মায়ের আসনে বসানো দেবীকে।

বুধবার (২১ অক্টোবর) টানা ১২ দিনের আনুষ্ঠানিকতা শেষে মর্ত্যলোক থেকে বিদায় নিলেন শারদীয় দেবী দুর্গা।

দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শরতে শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এ ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব।

সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে প্রতিমা বিসর্জনের জন্য বিভিন্ন নদী কূলবর্তী স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে তাই এখন বিদায়ের সুর।

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঢাক ও কাঁসর ঘণ্টা বাজিয়ে নৌকাযোগে প্রতিমাগুলো বিসর্জন দেয়া হচ্ছে। যেখানে নদী নেই সেখানে খাল, বিল বা বড় পুকুরেও হবে বিসর্জনের এ প্রক্রিয়া।

আরও পড়ুন <<>> প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

দেবী দুর্গা শক্তিদায়িনী অভয়দায়িনী। যুগে যুগে বিভিন্ন সংকটের সময় তিনি মর্ত্য ধামে আবির্ভূত হয়েছেন বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তাই তিনি আদ্যাশক্তি, ব্রহ্মা সনাতনী। দুর্গা, মহিষ মর্দিনী, কালিকা, ভারতী, অম্বিকা, গিরিজা বৈষ্ণবী, কৌমারী, বাহারী, চন্ডী লক্ষ্মী, উমা, হৈমবতী, কমলা, শিবানী, যোগনিদ্রা নামেও পূজিতা।

এদিকে, সন্ধ্যার আগেই নগরীর সব মণ্ডপের প্রতিমার বিসর্জন সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। রাজধানী ও আশপাশের প্রতিমাগুলো বুড়িগঙ্গা, তুরাগ ও আশুলিয়ার কাছের নদীগুলোতে বিসর্জন দেয়া হবে।

সকালে শেষবারের মতো দেবীকে দর্শন ও পূজা করতে পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা দুর্গা সে কামনাতেই থাকবেন তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়