Apan Desh | আপন দেশ

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ০১:০৮, ৯ আগস্ট ২০২৩

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে রাশেদ ইকবাল খানকে। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

>>> আরও পড়ুন: নির্বাচনে না এলে জনগণ বিএনপির কবর রচনা করবে: নানক

এতে উল্লেখ করা হয়, ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবাল খানকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

আপন দেশ/এবি/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়